বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এমসি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৮:৩৪:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) এমসি কলেজ ক্যাম্পাস মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



