মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৪:৪৪:৫০ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ গণপরিষদ সদস্য, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান,সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী আর নেই। তিনি শুক্রবারে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্তেকাল হইয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী ১৯২৯ সালের ২ সেপ্টেম্বর তৎকালীন আসামের সুরমা উপত্যকার হাইলাকান্দি মহকুমা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আসাম সিভিল সার্ভিসের কৃতি অফিসার খান বাহাদুর তজম্মুল আলী চৌধুরী তখন হাইলাকান্দি মহকুমার SDO ছিলেন। তাঁর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে।
মুন্তাকিম চৌধুরী পড়াশোনা করেন শান্তিনিকেতন,সেন্ট জেভিয়ার’স কলেজ,কলিকাতা বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। তিনি বিলাতের Honorable Society of Lincon’s In থেকে Barrister at law degree অর্জন করেন।
গত শতকের পঞ্চাশের দশকের শুরু থেকেই তিনি রাজনীতির পাশাপাশি পাকিস্তান সুপ্রিম কোর্ট ও পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ঐতিহাসিক ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন ৬৫ ছয় দফা আন্দোলন, উনসত্তরের স্বাধীকার আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
মুন্তাকিম চৌধুরী ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন পরবর্তীতে ১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুলাউড়া আসন থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর বাংলাদেশ গণপরিষদের সদস্য নিযুক্ত হন এবং সংবিধান ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সালের প্রথমার্ধ পর্যন্ত জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৯ সালে দেশে ফিরে আসার পর পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন এবং Bangladesh legal Aid and and Services Trust (BLAST)এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সপরিভাবে বসবাস করছিলেন।
মৃত্যুকালে কন্যা টিউলিপ চৌধুরী এবং জামাতা বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীকে রেখে যান।উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ছিলেন ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদ,পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বাংলাদেশ গণপরিষদের সদস্যদের মধ্যে বৃহত্তর সিলেটের সর্বশেষ জীবিত সদস্য।




