মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নিন্দা-প্রতিবাদ
ইজিবাইক চালকদের তান্ডব, সিলেটের মানুষ মর্মাহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬:১২ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান ফটকে হামলা, জেলা প্রশাসককে তুলে নেওয়ার হুমকি, গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি মিছিল নগরীতে বের হয়। সেই মিছিল থেকে উশৃংখল, নৈরাজ্য ও সন্ত্রাসী পদ্ধতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, সিলেটের জেলা প্রশাসককে তুলে নেওয়ার হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত কাজ। এই ঘটনায় সিলেটবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ পাভেল, মোঃ সাহেদ বকস, মোঃ রুকন সরকার, আব্দুস ছালাম, আহছান উল্লাহ, ছাদেক আহমদ, রাসেল আহমদ, মোঃ সুমন সরকার, মোঃ তাজুল ইসলাম, শেখ মোঃ জুনেদ আহমদ, আব্দুর রউফ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ জাবেদ কাদির, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মোঃ সাইদুর রহমান, মোঃ নাহিদুর রহমান সাব্বির আহমদ, মোঃ জাবেদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি




