গোয়াইনঘাটে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৫:৩১ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, সদস্য নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিলাল উদ্দিন, যুগ্ম-সম্পাদক হারুন আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, কাওসার আহমদ রাহাত, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, সাইদুল ইসলাম, লোকমান হাফিজ, বদরুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ কর্মরত সংবাদ কর্মীরা।
মতবিনিময় সভায় ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, “গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী ও বিস্তৃত থানা এলাকা। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। মাদককে সর্বোচ্ছ প্রায়োরিটি দিয়ে কাজ করবে পুলিশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশের সাথে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




