পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের নতুন কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ২:৩৮:০৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : ‘শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি অঞ্চলের উন্নয়নের হাতিয়ার’ মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাওয়া সংগঠন পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ(পুসাস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসাইন তামিম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম এবং মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এইচ. এম. আজরফ।
শুক্রবার(৩ অক্টোবর) বিকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজিয়া হক ফারিন, প্রভাষক, থিয়েটার এন্ড পারফরমেন্স(ঢাবি), রুহুল আমিন (প্রভাষক,শ্রীমঙ্গল সরকারি কলেজ), আবু সাদাত মোহাম্মদ সায়েম (সহ-প্রতিষ্ঠাতা, পুসাস ও অথরাইজড অফিসার, রাজউক) ,মো. মোবারক হোসেন (এলামনাই ও বিশিষ্ট ব্যবসায়ী ),সঞ্জিত চন্দ্র দাশ (সদস্য প্রতিষ্ঠাতা পরিষদ,পুসাস), বিধায়ক রায় (ইন্সটিটিউট অব মেরিন টেকনলজি,মুন্সিগঞ্জ ইনস্ট্রাক্টর), অয়ন চন্দ (সাবেক সভাপতি,পুসাস), অর্জন রায়(সাবেক মডারেট,পুসাস) ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো: শাহিনুর রহমান। উক্ত সভায় পুসাসের “অভিজ্ঞান” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এবং আগামী ১ বছরের জন্যে নতুন এ কমিটি ঘোষণা করেন ২০২৪-২৫ সনের কমিটির সভাপতি আসহাব লাবিব এবং সাধারণ সম্পাদক মো: হাসিবুল হোসাইন শান্ত।
নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি সুরাইয়া সীমা (শাবিপ্রবি), যুগ্ম সাধারণ সম্পাদক ফারিহা জাহান তমা (ববি), সাংগঠনিক সম্পাদক (সাধারণ) সাইফুর রহমান হিমন (শাবিপ্রবি), সহ-সাংগঠনিক সম্পাদক (সাধারণ) আবুল হাসনাত (শাবিপ্রবি) ও ঝুটন বর্মন (রাবি), সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) জয় রায় (কুবি), সহ-সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) জুবায়ের আহমদ হিমেল (ইবি) ও লব রায় (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) অরিন্দম ঘোষ (চবি), সহ-সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) আজিজ ওয়েসি (চবি) ও স্বাগত দাশ (চবি), সাংগঠনিক সম্পাদক (সভা) জুবায়ের আহমেদ (জাবি), সহ-সাংগঠনিক সম্পাদক (সভা) হৃদয় আহসান (শাবিপ্রবি) ও সজল চন্দ্র কর (চবি)।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আছেন ইসমাঈল আহমদ তালহা (ইবি), অর্থ সম্পাদক হৃদয় সাহা বৃন্ত (রাবি), দপ্তর সম্পাদক সৌরদ্বীপ দাস স্বপ্নীল (রাবি), সেমিনার সম্পাদক তন্বী মজুমদার (ঢাবি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিগ্বিজয় ভট্টাচার্য শুভ (রুয়েট), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্ণব দাস (শাবিপ্রবি), শিল্প বিষয়ক সম্পাদক হিমেল দাশ (গোবিপ্রবি), গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার (শাবিপ্রবি), সমাজসেবা বিষয়ক সম্পাদক হিমেল বর্মন পিউল (রুয়েট), পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মালেক মিয়া (রাবি), উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল কাশেম (শাবিপ্রবি)।
এছাড়া কমিটিতে ৪১ জন কার্যনির্বাহী সদস্য সহ মোট ৮৪ জন রয়েছেন।




