এনআরবি ব্যাংক পিএলসির ‘এনআরবি ডায়াস্পোরা উইক’ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬:৫০ অপরাহ্ন
এনআরবি ব্যাংক পিএলসির চলমান মাসব্যাপী কর্মসূচী ‘এনআরবি ডায়াস্পোরা উইক’ এর অংশ হিসেবে গতকাল সোমবার সিলেটের তালতলা উপ-শাখায় প্রাবসীদের সেবা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রবাসীদের প্রয়োজনে প্রবাসীদের পাশে’ এই শ্লোগানকে ধারণ করে এই কর্মসূচী পালিত হচ্ছে। এসব সভায় প্রবাসী গ্রহাকদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির সিলেট শাখার প্রধান প্রশান্ত কুমার সিংহ, লালদীঘিরপার শাখা প্রধান ও ক্লাস্টার ম্যানেজার মোঃ ফেরদৌস করিম তালুকদার, তালতলা উপ শাখার প্রধান গোলাম মুজতবা খান লুসেন্টসহ এনআরবি গ্রাহকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবাসী বা অনাবাসী বাংলাদেশীদের (এনআরবি) মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে সুপ্রতিষ্ঠিত। পেশাজীবী কিংবা ব্যবসায়ী হিসেবে অনেকে বেশ খ্যাতিও অর্জন করেছেন। পিতা-মাতার জন্মস্থান তথা শিকড়ের সঙ্গে এনআরবি ও তাদের প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্য থেকেই ইকবাল আহমেদ ওবিই ডিবিএ এর আহবানে এনআরবি ব্যাংক পিএলসি যাত্রা শুরু করে। সিলেটে জন্মগ্রহণকারী ইকবাল আহমেদ এই ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য ব্রিটেনের রানী কর্তৃক সর্বোচ্চ সম্মাননাপ্রাপ্ত শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তা, যিনি ম্যানচেস্টার ভিত্তিক সি ফুড কোম্পানি সিমার্ক গ্রুপ এবং ইবকো এর চেয়ারম্যান ও সিইও। এ ব্যাংক প্রতিষ্ঠার মুল স্বপ্ন ছিল বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অনাবাসী বাংলাদেশী ও স্থানীয় অর্থনীতির মধ্যে একটি সেতুবন্ধু তৈরি করা। প্রায় নয় বছরের বিরতির পর সম্প্রতি তিনি আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে এন আরবি ব্যাংক পিএলসির গ্রাহকদের সেবা প্রদানে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। বক্তারা ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।



