জৈন্তাপুরে সলসবারি বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ১১:৫০:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্যের সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও সমাজের অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) জৈন্তাপুর উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের চেয়ারম্যান তহুর আলী ঈদুল ফিতর উপলক্ষে সলসবারি বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। (ঈদের সাহায্যকারী হাতের হাসি)’র মাধ্যমে মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখায় শামীম আহমেদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি তহুর আলী, সহ-সভাপতি মাসুক উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমেদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহকারী সম্পাদক মারফাথ আলী জামাল, সহকারী কোষাধ্যক্ষ আমিরুল হক, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ক্রীড়া সংগঠন সম্পাদক সমীর উদ্দিন শাহিন, সদস্য ও ভ্রমণ সম্পাদক বেলাল আহমেদ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জৈন্তাপুর মডেল থানার এএসআই লিটন চন্দ্র পাল, ফারুক আহমেদ, তরিকুল ইসলাম, শামীম আহমদ, সুবেদ মাহমুদ, নোমান আহমদ উপস্থিত ছিলেন।




