দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৫:৩৫:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ব্যবসায়ীদের আবেদন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট-শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করেছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে গত বৃহস্পতিবার দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবি ছিল রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই জরুরি সেবা যাঁরা দেন, তাঁরা এর আওতার বাইরে থাকবেন।
এদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।




