গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ১২:০৮:৩১ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে সামার ট্রিপ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অত্যন্ত আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ন আয়োজনে কেমব্রিজের ঐতিহাসিক সেন্ট্রাল মসজিদ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ এবং শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন সংগঠনের সদস্যবৃন্ধ।
সংগঠনের সভাপতি গোলাম জিলানী, সাধারনণ সম্পাদক সুফী সুহেল আহমদ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ট্রিপে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত গোয়াইনঘাট আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ও মিশিগানের বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাম আজম মাশুক । সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সামার ট্রিপে এ সময় আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, ট্রেজারার এফ এ কিবরিয়া, মাওলানা আব্দুল মান্নান, মুক্তার আহমেদ, নূর আহমদ, সালেহ আহমদ, রফিক আহমেদ, আমিনুল ইসলাম, হাফিজ মারুফ আহমদ, ফয়েজ আহমদ, আমিরুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, ইহান আরিফ, হাসান আহমেদ, আবদুল আজিজ জিলানী, রহিমা বেগম, শিম্মী আখতার, তাসলিম ফাতিমা, আমিন আহমেদ ও তামিম আহমেদ প্রমুখ।
ট্রিপে আগত উপস্থিত সদস্যবৃন্দ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়াইনঘাটবাসীর এই বন্ধন আরও দৃঢ় হওয়ার- প্রত্যাশা করেন, এবং গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে- মানুষের পাশে থাকবে সব সময় এই আশা ব্যক্ত করেন।- বিজ্ঞপ্তি



