সিলেটে জুয়া খেলার সময় পুলিশের অভিযানে আটক- ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩১:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে জুয়া খেলার সময় পুলিশের অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসেন(২২), মৃত বাদল মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া(২৫), কাউছার মিয়ার ছেলে রাব্বি আহমদ(২৬), সুমিন আহমদের ছেলে ইয়াসিন আলী রিফাত (২৫), কোতোয়ালী থানাধীন এলাকার আবুল কালাম শেখের মো. জাহাঙ্গীর হোসেন (২৪), সামছুল হকের ছেলে ওলি উল্লাহ(২৭)।
পুলিশ জানায়, রোববার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহস্থ খেলার মাঠে প্রকাশ্যে জুয়া খেলার সময় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।




