সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নতুন ওয়ার্ডে রোগী ভর্তি শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৮:০৬:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নতুন ওয়ার্ডে আজ বুধবার রোগী ভর্তি শুরু হয়েছে।
প্রথম রোগী ভর্তির সময়ে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও কর্নেল অব এম এ সালাম বীরপ্রতীক, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ডা. মুশফিক আহমদ, এমডি ডা. নাজমুস সাকিব, হেড অব নেফরোলজির ডাক্তার ফাতেমা আহমদ।
হাসপাতালের সিইও কর্নেল অব এম এ সালাম বীরপ্রতীক বলেন, সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিডনি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।




