সিলেটে ‘ফাহিম’ হত্যা মামলার আসামি কুত্তা রনি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৪:২১:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের শাহপরাণের ‘ফাহিম’ হত্যা মামলার আসামি রনি ওরফে কুত্তা রনিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে তাকে বিয়ানীবাজার উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনহার রাজা চৌধুরী রনি ওরফে কুত্তা রনি (৩৩) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইর (ঘোড়াঘাট) আলী রাজা চৌধুরী ওরফে সুমন চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, পূর্ব শত্রæতার জেরে গত বছরের ১০ নভেম্বর বিকেলে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মো. হারুন রশিদের ছেলে মো. ফাহিমকে খুনের ঘটনায় বুধবার দিবাগত রাত ১০ টা ৫০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার ধানাধীন চারাখাই বাজারে জান্নাত ভ্যারাইটিজ স্টোরের ভিতর অভিযান পরিচালনা করে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৬নং পলাতক আসামি আনহার রাজা চৌধুরী রনি ওরফে কুত্তা রনিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার এজাহারনামীয় ১, ২ এবং ৩নং আসামিকে র্যাব ইতিমধ্যে গ্রেফতার করেছে।



