এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেল ৩,৮৩৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬, ১২:১৫:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৪.৩১%। আর পাশের হার ৫৮.৩৩ শতাংশ। আজ সোমবার সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর কর্তৃক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
বোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ৮৯,০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫১ হাজার ৯৫৭ জন পাশ করেছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ হাজার ৭৪৫ জন ও ছাত্রী ২ হাজার ৯১ জন।
এদিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৩ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ হাজার ৬৮৪ জন ও ছাত্রী ১ হাজার ৯২৪ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১২০ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ২৪ জন ও ছাত্রী ৯৬ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১০৮ জন। যার মধ্যে ছাত্র ৩৭ জন ও ছাত্রী ৭১ জন।
সংখ্যাগত দিক থেকে এ বছর ছাত্রীদের মধ্য থেকে জিপিএ-৫ বেশি এসেছে। মোট ২ হাজার ৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে, যেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৫ জন।



