রবীন্দ্রনাট্যে অমানবিক সকল মত ও পথের বিরুদ্ধে প্রতিবাদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ৫:৫০:০৮ অপরাহ্ন
নিরঞ্জন দে :
বিশ্বের সকল অমানবিক মতোবাদ ও দর্শনের বিরুদ্ধে নাটক, উপন্যাস, কবিতা, গান, প্রবন্ধ ও চিঠিপত্রে সোচ্চার ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর| ˆ¯^রাচার, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নাৎসিবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে তাঁর লেখনী ছিল অতুলনীয়| আজকাল আমরা যত্রতত্র যে ফ্যাসিবাদ শব্দটি শুনি তার উৎপত্তি সুদূর ইতালিতে| ফ্যাসি কথাটি ইতালিয়| আবার ল্যাটিন ফাসিসি (ঋধংপরং) শব্দটির অর্থ আঁটি বা গোছা| প্রাচীণ কালে রোমান সেনা নায়কদের প্রতীক ছিল একটি কুঠারের সঙ্গে আঁটি বাঁধা একগুচ্ছ দণ্ড| তাকে বলা হতো ফাসিও( ঋধংপরড়). ফ্যাসিবাদ বলতে যা আমরা এখন বুঝি তারও জন্ম ইতালিতে| এই ফ্যাসিবাদের জন্মদাতার নাম বেনিতো হুয়ারেজ| মুসোলিনি| তাঁর বাবা আলেসান্দ্র ছিলেন একজন সমাজতন্ত্রী| মুসোলিনিও প্রথম জীবনে ছিলেন সমাজতন্ত্রী| ফ্যাসিবাদ ও নাৎসিবাদের বিভীষিকা গোটা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে| তৎকালীন সময়ের ˆবশ্বিক বাস্তবতায় সব দেশে এই দুই মতোবাদ ¯^নামে চালু না থাকলেও শোষণ, শাসন, বঞ্চনা, ˆবষম্য, মানবতার অপমান চলছিল নানা ভাবে| বৃটিশ উপনিবেশের সীমানা ও প্রভাব ছিল অনেক বড়| সেই অস্থির সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ এসকল অমানবিক চিন্তাচেতনার অন্ধকারা থেকে মানুষকে মুক্তির ¯^াদ দিতে চেয়েছেন|
প্রকৃত কবি সত্যদ্রষ্টা হন| রবীন্দ্রনাথ মানবসভ্যতার অগ্রযাত্রার অন্তরায় গুলো অনুধাবন করতে পেরেছিলেন অনেকের আগেই| বিশ শতকের শুরুতে যখন ইউরোপে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের বাড়বাড়ন্ত, তখন অনেকেই এই অমানবিক শক্তিগুলোর সর্বগ্রাসী রূপ বুঝতে পারেননি| কিন্তু রবীন্দ্রনাথ খুব দ্রুত উপলব্ধি করেছিলেন যে এই মতাদর্শ মানুষের আত্মমর্যাদা, মানবতা, সভ্যতা ও মুক্তির জন্য ভয়ংকর হুমকি| তিনি প্রকাশ্যে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সেটা তৎকালীন অনেক মনীষীদের চিন্তার আগেই| রবীন্দ্রনাথের চিন্তার কেন্দ্রে যেহেতু মানুষ— তাই মানুষের মিলন, আত্মপ্রকাশ, আত্মমর্যাদা, অধিকার ও সহাবস্থান নিয়ে তিনি লিখেছেন| তিনি বিশ্বাস করতেন, মানুষে মানুষে ভেদ নয়, বরং মিলনই সভ্যতার আসল শক্তি| অন্যদিকে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, উগ্র জাতীয়তাবাদকে উসকে দেয় এবং ক্ষমতার নামে নিষ্ঠুরতা ও দমননীতিকে ˆবধতা দেয়| তাই এই মতবাদগুলোর মধ্যে তিনি সভ্যতার গভীর সংকট দেখতে পেয়েছিলেন|
ইতালির বেনিতো মুসোলিনি সম্পর্কে প্রথমদিকে কবির ধারণা স্পষ্ট ছিলনা| ১৯২৬ সালে ইতালি সফরের সময় তাঁর মুসোলিনিকে জানার আগ্রহ ছিল | কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন, এই শাসনের ভিত গড়ে উঠেছে ভয়, দমননীতি ও ব্যক্তি নির্ভরতার ওপর| সত্য উপলব্ধি হওয়ার পর তাঁর মোহভঙ্গ ঘটে| দেশে ফিরে তিনি ব্রিটিশ সংবাদপত্র ঞযব গধহপযবংঃবৎ এঁধৎফরধহ-এ চিঠি লিখে মুসোলিনির ফ্যাসিবাদী শাসনের কঠোর সমালোচনা করেন| সেই সময় এই সাহসী অবস্থান নেওয়া মুটেও সহজ ছিলনা| রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদ নিয়ে শংকিত ছিলেন| তাঁর বিশ্বাস ছিল – মানবতা বিহীন দেশপ্রেম সুন্দর ও কল্যাণকর হতে পারেনা| যখন উগ্র জাতীয়তাবাদ মানুষের বিবেককে অন্ধ করে দেয় এবং অন্য জাতিকে ঘৃণা করতে শেখায়, তখন তা ধ্বংস ডেকে আনে| ধর্মান্ধতার ব্যাপারেও তাঁর একই বক্তব্য| জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং জার্মানির নাৎসি উন্মত্ততা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছিল| তিনি বুঝেছিলেন, এই শক্তিগুলো শেষ পর্যন্ত পৃথিবীকে যুদ্ধ, রক্তপাত ও ধ্বংসের দিকে ঠেলে দেবে| হিটলারের নাৎসিবাদ এবং নাৎসিদের ইহুদি বিদ্বেষ এবং জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে তিনি মানবসভ্যতার জন্য অপমানজনক বলে মনে করতেন| তাঁর কাছে মানুষ কোনো জাতি, ধর্ম বা বর্ণের কারণে বড় বা ছোট নয়; মানুষের পরিচয় তার কর্মে ও মানবতায়| বাস্তবে নাৎসিবাদের দর্শন কবিগুরুর মানবতাবাদী চেতনার সম্পূর্ণ বিপরীত ছিল| ইতালির আবিসিনিয়া আক্রমণের প্রেক্ষাপটে গুরুদেব তাঁর বিখ্যাত ‘আফ্রিকা’ কবিতাটি রচনা করেন |এই কবিতায় আফ্রিকার অমানবিক দুঃখকষ্ট ও উপনিবেশবাদী শক্তির নির্মম চেহারা ফুটে উঠেছে| নিঃসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রতি তাঁর গভীর সহমর্মিতা এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ধিক্কার কবিতাটিকে ব্যতিক্রমী উচ্চতায় নিয়ে গেছে|
“এসো যুগান্তরের কবি
আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে,
বলো ‘ক্ষমা করো’—
হিংস্র প্রলাপের মধ্যে
সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী|”
১৯৪১ সালে কবি ৮০ বৎসর বয়সে
সভ্যতার সংকট ও ˆনতিক অবক্ষয় নিয়ে কালজয়ী ‘সভ্যতার সংকট’ প্রবন্ধটি লিখেছিলেন| দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময়, ফ্যাসিবাদের বর্বরতা এবং মানুষের ওপর মানুষের নিষ্ঠুরতা তাঁকে ব্যথিত করেছিল| তবু তিনি মানবতার প্রতি আস্থা হারাননি| তিনি বিশ্বাস করতেন, একদিন মানুষ ঘৃণা ও হিংসার পথ ছেড়ে সত্যিকার মানবিকতার পথেই ফিরে আসবে| রবীন্দ্রনাথের ফ্যাসিবাদ-বিরোধী অবস্থানের সবচেয়ে বড় তাৎপর্য হলো—তিনি শুধু রাজনৈতিক সমালোচনা করেননি, তিনি এর ˆনতিক বিপদও বুঝেছিলেন| তিনি উপলব্ধি করেছিলেন, যে মতোবাদ মানুষের ¯^াধীন চিন্তা কেড়ে নেয়, ভয়ের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে এবং ঘৃণাকে বিধ্বংসী শক্তিতে পরিণত করে, সেই মতোবাদ এবং সংশ্লিষ্ট সমাজ-সভ্যতা শেষ পর্যন্ত নিজেকেই ধ্বংস করে| আজকের পৃথিবীতেও রবীন্দ্রনাথের এই সতর্কবাণী গভীরভাবে প্রাসঙ্গিক| যখন পৃথিবীর নানা প্রান্তে অসহিষ্ণুতা, ধর্মান্ধতা, উগ্র জাতীয়তাবাদ ও আগ্রাসন নীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন—মানুষের প্রকৃত শক্তি অস্ত্রে নয়, মানবতায়, প্রজ্ঞায়; আধিপত্যে নয়, সহমর্মিতায়; বিভাজনে নয়, মিলনে|
সমগ্র রবীন্দ্র সাহিত্য ও দর্শনের কেন্দ্রবিন্দুতে যে অমৃতের সন্তান ‘মানুষ’—তার রয়েছে ¯^াধীন আত্মচেতনা, অনিন্দ্য সুন্দর সৃজনশীলতা, বহুমাত্রিক প্রেম, উদার দৃষ্টি, সৌন্দর্যবোধ এবং মানবিক মর্যাদা | তাই তিনি জীবনের প্রতিটি স্তরে অমানবিকতা, নিষ্ঠুরতা, কূপমণ্ডূকতা, যান্ত্রিকতা ও অন্ধ মতোবাদের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করেছেন| তিনি কখনোই এমন কোনো দর্শন, ধর্মীয় গোঁড়ামি, প্রাচীণ কু-প্রথা, রাষ্ট্রশক্তি, উগ্র জাতীয়তাবাদ, অর্থলোভ বা সামাজিক কুসংস্কারকে সমর্থন করেননি, যা মানুষের ¯^াভাবিক মুক্তচিন্তা ও মানবিক সত্তাকে ধ্বংস করে| মানুষের অপার সম্ভাবনা এবং এর অপচয় নিয়েই তিনি কথা বলেছেন জীবনভর| মানবিকতা বিরুদ্ধ, মানুষের চেয়ে বড় কোনো মতবাদ তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না| এই কারণেই রবীন্দ্রনাথ একদিকে যেমন ভারতে আগত বহিরাগত শক্তির মনন ও দৃষ্টিভঙ্গিগত সমস্যা গুলো নির্ণয় করেছেন ঠিক তেমনি ঔপনিবেশিক শাসনের অমানবিকতার সমালোচনা করেছেন| অন্ধ জাতীয়তাবাদ, ধর্মীয় উন্মাদনা, বিভিন্ন রাজনৈতিক মতোবাদ ও দর্শনের নানা ত্রুটি, যন্ত্রসভ্যতার নিষ্ঠুরতা এবং সামাজিক স্থবিরতার বিরুদ্ধেও সতর্কতা উচ্চারণ করেছেন তিনি বার বার| বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যবাদ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিংবা আধুনিক শিল্পসভ্যতার নির্মম প্রতিযোগিতা রবীন্দ্রনাথকে গভীরভাবে ব্যথিত করেছিল| তিনি উপলব্ধি করেছিলেন, শুধুই অবকাঠামোগত উন্নয়ন ও সভ্যতার বাহ্যিক অগ্রগতি মানুষকে যদি মানবিকতা থেকে বিচ্ছিন্ন করে, যদি চরিত্রের উন্নয়ন না হয় তবে সেই সভ্যতা আত্মবিনাশের দিকেই এগিয়ে যায়|
এই উপলব্ধি থেকেই তাঁর সাহিত্যজুড়ে একটি আদর্শিক ও গভীর মানবতাবাদী চেতনা কাজ করেছে| তিনি চেয়েছেন মানুষের আত্মমুক্তি—খর্বতা,লোভ, ভয়, অন্ধ আনুগত্য, সংকীর্ণতা ও নিষ্ঠুর ক্ষমতার হাত থেকে মুক্তি|
সকল অমানবিক মতোবাদ, দর্শন, পশ্চাৎপদতা, অসংগতি সহ যাবতীয় অকল্যাণকর বিষয় ও শক্তির বিরুদ্ধে বিশ্বকবি তাঁর নিপুণ প্রতিবাদ তুলে ধরেছেন তাঁর নাটকগুলোতে| রবীন্দ্র-নাট্যে সভ্যতা ও সমাজের জটিল দ্বন্দ্ব ও মানবমুক্তির দর্শন অত্যন্ত শিল্পিত ও প্রতীকী রূপে প্রকাশ পেয়েছে| রক্তকরবী, অচলায়তন, তাসের দেশ, রথের রশি, রাজা, চণ্ডালিকা ও বিসর্জন নাটকে কিংবা ঘরে বাইরে উপন্যাসে—প্রতিটি রচনায় রবীন্দ্রনাথ নানা রূপের, নানা আবরণের, ভিন্ন ভিন্ন চরিত্রের অমানবিক শক্তির মুখোশ উন্মোচন করেছেন| কোথাও অন্ধ ক্ষমতা ও যান্ত্রিক সভ্যতা মানুষকে সংখ্যায় পরিণত করেছে, কোথাও প্রাচীণ ধর্মীয় প্রথা প্রাণের ¯^াধীনতাকে বন্দি করেছে, কোথাও বৃদ্ধ শাস্ত্র, কোথাও অন্ধ জাতীয়তাবাদ মানবিকতাকে গ্রাস করেছে, কোথাও সামাজিক বিভাজন মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে| কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তিনি শেষ পর্যন্ত মানুষের আত্মজাগরণের শক্তি, প্রেম, ¯^াধীনতা ও মানবিকতার জয়কেই প্রতিষ্ঠা করেছেন| প্রকৃতির জয়গান করেছেন| মুক্তির ডাক, পরিবর্তনের ডাক এসেছে বার বার নানা রূপকে| রক্তকরবীর যক্ষপুরীর রাজা এমন এক শাসক, যিনি আড়ালে থেকে মানুষের শ্রম ও জীবন নিয়ন্ত্রণ করেন| তাঁর রাজ্যে মানুষ তার পরিচয় হারিয়ে হয়ে গেছে এক একটি সংখ্যা |
শ্রমিকের ব্যক্তিসত্তা নেই, ¯^াধীনতা নেই, আনন্দ নেই| লোভ ও যন্ত্রসভ্যতার নির্মমতা সেখানে সমস্ত মানবিকতাকে গ্রাস করেছে| রাজার চারদিকে ˆতরী হয়েছে এক অলীক অসত্য বেড়াজাল| রাজা এই নিষ্ঠুর ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলেও তিনি নিজেও সুখী নন| বরং তিনিই সবচেয়ে নিঃসঙ্গ| তাঁর চারপাশে ক্ষমতা আছে, তোষামোদ আছে, প্রাচুর্য আছে, কিন্তু প্রাণ নেই| তাই নন্দিনীর আবির্ভাব তাঁর ভিতরে এক গভীর আলোড়ন তোলে| নন্দিনী এখানে প্রেম, প্রকৃতি, ¯^াধীনতা ও জীবনের প্রতীক| সে রাজার ভিতরের মৃত মানুষটিকে জাগিয়ে তোলে| প্রতিটি ক্ষমতাবান মানুষের ভেতরে এরকম একজন নিঃসঙ্গ মোহগ্রস্ত রাজা আছে, অন্ধকারে আবদ্ধ| তাই এই জাগরণ আসলে রবীন্দ্রনাথের মানবমুক্তির দর্শনেরই প্রকাশ|এই মানবমুক্তির আকাঙ্ক্ষা অচলায়তন নাটকেও প্রবলভাবে প্রকাশিত হয়েছে| কী অসাধারণ গান সেখানে, গানে গানে অন্ধকারের দেয়াল ভাঙার ডাক|
“মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল|
ঘরেতে আজ কে রবে গো,
খোলো খোলো দুয়ার খোলো…”
বিভাস-বাউল রাগে সুরারোপিত এ গানে রূপকের মাধ্যমে মুক্তির ডাক শুনিয়েছেন কবি| সেখানে কোনো দৃশ্যমান অত্যাচারী রাজা নেই, কিন্তু আছে আরও ভয়ংকর এক শক্তি—অন্ধ প্রথা, বিশ্বাস ও স্থবির প্রতিষ্ঠান| অচলায়তন এমন প্রতীকী প্রতিষ্ঠান বা সমাজব্যবস্থা বা প্রথা, যা প্রগতির অন্তরায়, কুশিক্ষা ও গোঁড়ামিপূর্ণ এবং রক্ষণশীল, অর্থাৎ যাকে সহজে নড়ানো বা পরিবর্তন করা যায় না | এটি মূলত বদ্ধমূল ধারণা, জড়তা, কুসংস্কার এবং অচলাবস্থাকে নির্দেশ করে| সর্বত্র বৃদ্ধ নিয়মের ভয়! অচলায়তনের মানুষরা জীবনের পরিবর্তে নিয়মকে আঁকড়ে ধরে বেঁচে আছে| সেখানে প্রশ্ন নেই, ¯^াধীন চিন্তা নেই, প্রাণের স্পন্দন নেই| মানুষ যেন এক নিষ্প্রাণ জগতে বসবাস করছে| রক্তকরবীতে যেমন সোনার খনি মানুষকে যন্ত্রে পরিণত করেছে, অচলায়তনে তেমনি ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি মানুষকে প্রাণহীন করে তুলেছে| আনন্দের সন্তান হয়েও তার আনন্দ নেই| রবীন্দ্রনাথ দেখিয়েছেন, যেকোনো স্থবিরতা—সে অর্থলোভ বা ধর্মীয় প্রথা বা জরা-বৃদ্ধ শাস্ত্রের দোহাই —মানুষের ¯^াভাবিক বিকাশকে ধ্বংস করে| তাসের দেশ নাটকেও “চলো নিয়ম মতে” এ চিন্তার আড়ষ্টতা মানুষকে নিয়মের দাসে পরিণত করেছে| অন্ধ অনুকরণ, অনুসরণ আর বিশ্বাস মানবের অসীম সম্ভাবনাকে বুঝতে দেয়না| নিয়মের এই ভাবনা শিল্পিত ও ব্যঙ্গাত্মক রূপে প্রকাশিত হয়েছে তাসের দেশ নাটকে| শুধুই নিয়মমতো চলতে গিয়ে তাসের দেশের মানুষরা যেন জীবন্ত মানুষ নয়, তারা তাসের পুতুল—যন্ত্রের মতো নির্দিষ্ট নিয়মে চলে| সেখানে হাসি, কান্না, প্রেম, ¯^তঃস্ফূর্ততা কিছুই নেই| সবাই বাঁধাধরা অর্থহীন নিয়মের অধীন| কে কোথায় দাঁড়াবে, কীভাবে চলবে, কীভাবে কথা বলবে—সব নির্ধারিত| তাসের দেশ আসলে এমন এক সমাজের প্রতীক, যেখানে মানুষ তার ¯^াধীন সত্তা হারিয়ে একটি ফ্রেমে আটকানো জীবনে অভ্যস্ত হয়ে গেছে| অন্ধ অনুসরণ ও মান্যতা তাকে মেরুদণ্ডহীন করে একেবারে গ্রাস করে ফেলে| তাসের দেশের মূল বক্তব্য হলো—মানুষের সত্যিকার জীবন কেবল নিয়মের মধ্যে নয়, ¯^াধীন সৃজনশীলতার মধ্যে| তাই নাটকের রাজপুত্র যখন সেখানে প্রাণের স্পর্শ নিয়ে আসে, তখন সেই স্থবির জগতে পরিবর্তনের সূচনা হয়| ভেঙে দাও, ভেঙে দাও — আহ্বান আসলে মানুষের ভিতরের জড়তা, ভয় ও অন্ধ আনুগত্য ভেঙে ফেলার আহ্বান| রক্তকরবীর নন্দিনী যেমন যক্ষপুরীর মৃত্যু গহন অন্ধকারে আশার আলো নিয়ে আসে, জীবনের বারতা শুনায় তেমনি তাসের দেশের রাজপুত্র ও সদাগরপুত্র যান্ত্রিক সমাজে প্রাণ সঞ্চার করে, উদ্দীপনা যোগায়| উভয় ক্ষেত্রেই রবীন্দ্রনাথের সত্য ঘোষণা —মানুষের ¯^ভাবই মুক্তি, তার প্রকৃত পরিচয় ¯^াধীন সৃজনশীলতায়| ” আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে”- এটি মানুষের চিরন্তন বাসনা|
রবীন্দ্রনাথের রথের রশি নাটকেও এই মানবমুক্তির দর্শন বিশেষ তাৎপর্যে প্রকাশিত হয়েছে| রথ এখানে সমাজ-সভ্যতার প্রতীক| অস্তিত্বের প্রতীক| এই নাটকে রথের রশি কেবল একটি বস্তু নয়; এটি সমাজ, ধর্ম, ক্ষমতা ও সভ্যতার চালিকাশক্তির প্রতীক| রশিতে টান পড়লেই রথের চাকা ঘুরবে| ফলে রথ টানার অধিকার নিয়ে সমাজে বিভেদ, অহংকার ও শ্রেণিবৈষম্য সৃষ্টি হয়| উচ্চবর্ণ ও ক্ষমতাবানরা মনে করে, রথ টানার অধিকার কেবল তাদেরই, তারাই সমাজের চালিকাশক্তি| কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন, ঈশ্বর কিংবা সভ্যতা ও মানবতার রথ কোনো বিশেষ গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়| মানুষের মর্যাদা জন্মে নয়, কর্মে স্থির হয়, মানবিকতায় বিকশিত হয়| রথের রশি নাটকে আমরা দেখি যেখানে সমাজ বিভাজনের প্রাচীর ˆতরি করে, সেখানে মানবতা সেই প্রাচীর ভেঙে দেয়| রথ তখনই সত্যিকার অর্থে চলতে পারে, যখন সকল মানুষ একসঙ্গে তার রশি ধরে| এই প্রতীক অত্যন্ত তাৎপর্যপূর্ণ| রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন, সভ্যতার অগ্রগতি কেবল তখনই সম্ভব, যখন মানুষ ভেদাভেদ ভুলে সম্মিলিত ভাবে মানবতার পথে এগিয়ে যায়| এখানে তাঁর মানবতাবাদী দর্শন আরও স্পষ্ট হয়ে ওঠে| উচ্চনীচ ভেদাভেদ, ধনী-গরীব ˆবষম্য, জাতপাতের ছুৎমার্গ, বর্ণবিদ্বেষ এসব নিয়ে রথ এগিয়ে নেয়া যায়না| রথ চলেনা| এ যে মানব অভ্যুদয়ের রথ| তার রশিতে সকলের হাতে টান লাগালেই সে চলবে| সমাজে প্রচলিত শিক্ষায় শিক্ষিত মানুষও এটা বুঝতে চায়না| নিজের জাত্যভিমান থেকে বের হতে পারেনা| শ্রেণি ¯^ার্থ ও চিন্তা তাকে অন্ধ করে, মোহগ্রস্ত করে ঘোরের মধ্য বন্দী করে রাখে| নিয়মের অদৃশ্য কারা থেকে তার মুক্তি হয়না| নিয়মই তার সম্ভাবনা বিকাশের অন্তরায়| রথের রশিতে টান পড়েনা তার হাতে| মানুষেরে অপমান করে মানুষের বিধাতার রথ চালানো অসম্ভব| সভ্যতা হয়ে পড়ে স্থবির বিবর্ণ| অন্যদিকে বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ দেখিয়েছেন রাজশক্তির উপর ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও অমানবিক ক্ষমতার ভয়াবহ পরিণতি|
এই নাটকে রাজা গোবিন্দমাণিক্য মানবিকতা ও করুণার পক্ষে দাঁড়ান| তিনি রক্তাক্ত পশুবলির বিরুদ্ধে অবস্থান নেন| কারণ তিনি উপলব্ধি করেন যে ধর্মের নামে নিষ্ঠুরতা কখনো সত্যিকার ধর্ম হতে পারে না| কিন্তু ব্রাহ্মণ পুরোহিত রঘুপতি খুব কঠিন চরিত্র, ধর্মীয় ক্ষমতার অহংকারে অন্ধ| তাঁর কাছে ধর্ম মানে নিজ ¯^ার্থ, শাস্ত্র, পুঁথি, আচার, বলি ও ক্ষমতার আধিপত্য| যার ফলে —রাজশক্তি ধর্মীয় প্রতিষ্ঠানের অন্ধ ক্ষমতার কাছে অসহায় হয়ে পড়ে| রাজ পুরোহিত রঘুপতির প্রভাব এমন গভীর যে রাজাও ¯^াধীনভাবে মানবিক সিদ্ধান্ত কার্যকর করতে পারেন না| ফলে ধর্ম মানুষের মুক্তির পথ না হয়ে শাসন ও ভয়ের অস্ত্রে পরিণত হয়| এই সংঘাত শেষ পর্যন্ত করুণ পরিণতির দিকে নিয়ে যায়| নিঃসন্তান রাজরানীর সন্তান লাভের আকাঙ্ক্ষা, পশুর মধ্যেও মাতৃস্নেহের অবলোকন, জয়সিংহ ও অপর্ণার মানবীয় প্রেম, রাজার কল্যাণচিন্তা, অহেতুকী প্রাণী হত্যার বিপরীতে শত যুক্তি – কোনো কিছুই পাষাণ ব্রাহ্মণ পুরোহিত রঘুপতির ভ্রান্তি ঘুচাতে পারেনা, মন গলাতে পারেনা| ফলে জয়সিংহের মৃত্যু, রঘুপতির আত্মিক বিপর্যয় এবং রাজ্যের অমঙ্গল ও অস্থিরতা দেখিয়ে রবীন্দ্রনাথ বুঝিয়েছেন— ধর্মের অপব্যাখ্যা মানুষের প্রেম, করুণা ও মানবিকতাকে অ¯^ীকার করে, তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে| রাজর্ষি উপন্যাসে বিষয়টি আরও ব্যপক ও গভীর ভাবে উঠে এসেছে| বিসর্জন নাটকে রঘুপতির মুখে শুনা যায়-
“এসো বৎস আর এক শিক্ষা দেই,
পাপ পুণ্য কিছু নাই এ পৃথিবীতে
কে বলেছে হত্যাকাণ্ড পাপ?”
এ সংলাপে অন্ধ বিশ্বাস, ধর্মের সংকীর্ণ ব্যাখ্যা আর ক্ষমতা রক্ষার্থে হত্যাকেও প্রকৃতির বিধান আখ্যা দিয়ে ˆবধ করার কূটকৌশল লক্ষ্য করা যায়| আজকের দিনেও ˆবশ্বিক বাস্তবতায় বিসর্জন নাটকটি বিশেষভাবে গুরুত্ব বহন করে| এখানে রবীন্দ্রনাথ ধর্ম ও রাজনীতির সম্পর্ককে গভীরভাবে বিশ্লেষণ করেছেন| তিনি দেখিয়েছেন, যখন ধর্ম ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, তখন তা মানুষের বিবেককে গ্রাস করে| ধর্ম যদি মানবকল্যাণের পরিবর্তে নিয়ন্ত্রণ ও ভয়ের মাধ্যম হয়ে যায়, তবে তা সভ্যতার জন্য বিপজ্জনক| তাই বিসর্জনে গোবিন্দমাণিক্য রাজা হয়েও আসলে মানবিক বিবেকের প্রতিনিধি, আর রঘুপতি অন্ধ ধর্মীয় কর্তৃত্বের প্রতীক| অন্যদিকে ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ চরিত্রও একটি শ্রণি এবং শক্তির প্রতিনিধি | তবে রক্তকরবীর রাজার মতো সে অদৃশ্য নয়; বরং অত্যন্ত আকর্ষণীয়, বাকপটু ও আবেগ-উদ্দীপক| সন্দীপ জাতীয়তাবাদের নামে মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতা ও ¯^ার্থ প্রতিষ্ঠা করতে চায়| সে মানুষের হৃদয়ে আগুন জ্বালায়, কিন্তু সেই আগুনের মধ্যে সত্যিকারের মানবকল্যাণ নেই| ফলে সন্দীপের চরিত্রেও নীতিনৈতিকতা বর্জিত এক ধরনের আত্মকেন্দ্রিক ক্ষমতালিপ্সা ও ডাবল স্ট্যান্ডার্ড দেখা যায়| উগ্র জাতীয়তাবাদ আর সাম্প্রদায়িক দাঙ্গা তার দেশপ্রেমের পথকে প্রশ্নবিদ্ধ করে| নিখিলের মুখ থেকে কবি সেই অকল্যাণের সাবধান বাণী শুনিয়ে দেন| শেষে ভ্রান্তি বা ঘোর কেটে যায় ঘর থেকে বাইরে আসা মুক্তির ¯^াদ এবং আধুনিকতার পাঠ নেয়া বিমলার| রক্তকরবীর রাজা ও ঘরে বাইরের সন্দীপ—দুজনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল হলো, উভয়েই মানুষকে নিজের উদ্দেশ্যের উপকরণ হিসেবে ব্যবহার করতে চায়| তবে পার্থক্য হলো, রক্তকরবীর রাজা শেষ পর্যন্ত নিজের অন্তর্দহন অনুভব করেন ; কিন্তু সন্দীপের মধ্যে সেই আত্মসমালোচনা নেই| সে নিজের ভেতরের অন্ধকারকে ¯^ীকার করতে পারে না| ফলে রক্তকরবীর রাজা ট্র্যাজিক ও আত্মরূপান্তরমুখী চরিত্র হলেও সন্দীপ অনেক বেশি আত্মঅহংকারে আবদ্ধ| এই সমস্ত নাটক ও চরিত্রকে একসঙ্গে পড়লে স্পষ্ট হয় যে রবীন্দ্রনাথের মূল চিন্তা ছিল মানুষের মুক্তি| কিন্তু তাঁর মুক্তি কেবল রাজনৈতিক ¯^াধীনতা নয়| তিনি চেয়েছেন— লোভ থেকে মুক্তি,অন্ধ প্রথা থেকে মুক্তি, যান্ত্রিকতা থেকে মুক্তি,ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্তি, উগ্র জাতীয়তাবাদ থেকে মুক্তি, ভয় ও বিভাজন থেকে মুক্তি, জাত্যভিমান ও জাতপাতের ভেদাভেদ থেকে মুক্তি, শাস্ত্র আর নিয়মের দোহাই থেকে মুক্তি| কারন পরিবর্তনই জগৎসংসারের নিয়ম এবং সেটা হতে হবে কল্যাণকর, প্রগতির পথে, অখণ্ড মানবসমাজের ভাবনায়| মানবের সকল সম্ভাবনাকে জাগাতে হবে| রক্তকরবীর রাজা, অচলায়তনের স্থবির প্রতিষ্ঠান, তাসের দেশের নিয়ম ও যান্ত্রিক সমাজ, রথের রশির সামাজিক বিভাজন, বিসর্জনের ধর্মীয় আধিপত্য কিংবা ঘরে বাইরের আবেগমত্ত জাতীয়তাবাদ—সবই মানুষের ¯^াধীন প্রাণসত্তাকে বন্দি করার ভিন্ন ভিন্ন রূপ| আর রবীন্দ্রনাথের নাট্যদর্শন সেই বন্দিত্বের বিরুদ্ধে প্রাণের বিদ্রোহ| তাঁর কাছে মানুষ কেবল রাষ্ট্রের নাগরিক নয়, ধর্মের অনুসারী নয়, অর্থনৈতিক শক্তির যন্ত্রও নয়; মানুষ মূলত এক সৃজনশীল, প্রেমময় ও ¯^াধীন সত্তা| তাই তাঁর নাটকে বারবার প্রাণের জয় ঘটে জড়তার বিরুদ্ধে, মানবতার জয় ঘটে ক্ষমতার বিরুদ্ধে, মুক্তির জয় ঘটে অন্ধ নিয়মের বিরুদ্ধে| অসাধারণ রূপক, সংলাপ ও সঙ্গীতে রবীন্দ্রনাট্য হয়ে উঠেছে সত্যপ্রকাশক অপূর্ব মাধুরীময় মানবহৃদয় ও মানবমুক্তির জয়গাঁথা| তাঁর নাটকের রাজারা কখনো ক্ষমতার প্রতীক, কখনো আত্মিক সংকটের প্রতীক, কখনো মানবিক জাগরণের সম্ভাবনা| কিন্তু প্রতিটি নাটকের অন্তর্লীন আহ্বান একটিই—মানুষকে তার সত্যিকার মানবিক সত্তায় ফিরিয়ে আনা| কারণ রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষ তখনই সত্যিকার অর্থে মানুষ হয়ে ওঠে, যখন সে ভয়, লোভ, অন্ধতা ও বিভাজনের শৃঙ্খল ভেঙে মুক্ত প্রাণের জগতে প্রবেশ করতে পারে| তিনি ˆভরবের শক্তি নিয়ে সর্ব খর্বতাকে জয় করতে চেয়েছেন| বলেছেন –
“ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে|
মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন|”
লেখক : প্রামাণ্যকার ও সংগঠক



