সভাপতি নওফল, সেক্রেটারি আবিদ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা কমিটি পুনর্গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:১৯:৩৭ অপরাহ্ন
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে। কমিটিতে হাফিজ মাওলানা নওফল আহমদ সভাপতি, হাফিজ মাওলানা আবিদ হাসান আব্দুল্লাহ সাধারণ সম্পাদক ও মাওলানা এনামুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার নগরীর চৌহাট্টায় জিবিসি আইটি মিলনায়তনে সংগঠনের ত্রি-বার্ষিক জেলা কাউন্সিলে ১৩ উপজেলা থেকে আসা ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সংগঠন মউশিক এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এক এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এক এম নজমুল হক নছিব ও কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা নূর হোসেন আজিজ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত।
উপজেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিলেট সদর উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মীম হুসাইন, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গণি, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ ইয়াকুব, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সৈয়দ মহসিন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দীন, কানাইঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশাহিদ আলী। -বিজ্ঞপ্তি




