সিলেটবাসীর কথা সারাজীবন মনে থাকবে : বিদায়ী পুলিশ কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ২:৪৩:৫৩ অপরাহ্ন
রোটারী মেম্বার সিপ মাস উপলক্ষে সিলেটের তিনটি রোটারি ক্লাব মিলে মেম্বার সিপ সেমিনারের আয়োজন করেন। সিলেট শহরের একটি অভিজাত হোটেলে বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয়। যৌথ ভাবে মিটিং শুরু করেন রোটারি ক্লাব অব সিলেট ক্লীন ব্রিজ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো সিদ্দিকুর রহমান (জুম্মন) রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো ইউনুস আলী ও রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাই এর প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফুল হক চৌধুরী।
প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব রেজাউল করিম পিপি এম, সেবা, (অতিরিক্ত ডিআইজি)।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লে. কর্নেল এম আতাউর রহমান পির, ডেপুটি কোঅর্ডিনেটর, ডি ৬৫, বাংলাদেশ, রিপসা ট্রেইনার আসাদুজ্জামান সায়েম, ও রিপসা কোঅর্ডিনেটর মোঃ কয়েছ আহমদ।
রোটারিয়ান রাকিব আল মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মামুন রশিদ, আবুল কালাম, মওদুদ আহমদ,রেজাউল করিম আবু সুফিয়ান,রফিকুল ইসলাম ফেনু, রেজুয়ানুল আজিজ সজিব, বদরুল ইসলাম, আবু সালেহ এহিয়া, আমিন পারভেজ, এ কে এম লোকমান, মোহাম্মদ মুমিন, মোঃ আবদুল্লাহ, সেলিম আহমদ, উসমান সুলতান, ডঃ আওলাদ হোসেন।
সিপি এম এ ওয়াদুদ আল মামুন প্রমুখ ক্লাব প্রসিডেন্ট মো : সিদ্দিকুর রহমান জুম্মান উপস্থিত সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




